সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জনপ্রিয় নাতে রাসূল 'মোস্তফা' গেয়ে প্রশংসায় ভাসছেন নাশীদ শিল্পী তাওহিদ জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক>

জাতীয় শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কলরব এর তরুন নাশীদ শিল্পী তাওহিদ জামিল জনপ্রিয় নাতে রাসুল 'মোস্তফা' গেয়ে প্রশংসায় ভাসছেন। শিল্পীর সঙ্গে আরও দুজন শিশু শিল্পী রিফাত রহমান ও জাহিদুল ইসলাম শাওন গেয়েছেন।

দেশের সর্ববৃহৎ ইসলামিক নাশীদের ইউটিউব চ্যানেল হলি টিউনে মোস্তাফা নাশিদটি ২১ এপ্রিল রাত ১০ টা অবমুক্ত হয়। নাশীদের ভিডিওতেও ভিন্নতা ফুটে উঠেছে।

এর আগে নিজের লেখা এবং সুর করা বেশ কয়েকটি নাশীদ গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন শিল্পী তাওহিদ জামিল।

এ পর্যন্ত তার নিজের লেখা ও সুর করা প্রকাশিত সংগীত হলো, হৃদয় মাঝে মালা গাঁথি, মাদিনা, শুধুই তুমি, হৃদয়ের পাতায় তোমারি ছবি, মুহাম্মদ রাসুল, একদিন হবে লাশ ইত্যাদি।

এ ছাড়া তিনি লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, ভবের খেলা, পাপ দরিয়া, ত্বলা আল বাদরু আলাইনা, স্বপ্ন আমার যতো মনের মাঝে, যিকির, হাসবি রব্বি জাল্লাল্লাহ গানগুলো গেয়েছেন।

তাওহিদ জামিলের জন্ম ১৯৯৭ সালে নরসিংদী জেলার শিরপুর থানায়। শৈশবেই ইসলামি সংগীতের সাথে সম্পর্ক হয় তার এবং পরে জাতীয় সংগঠন কলরবে এসে তার প্রতিভা বিকশিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ