শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইমরানকে উচ্ছেদে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না: নিরাপত্তা কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) শুক্রবার বলেছে, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না।

এনএসসি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস থেকে পাওয়া টেলিগ্রাম নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত তাঁর টেলিগ্রামের প্রেক্ষাপট এবং বিষয়বস্তু সম্পর্কে কমিটিকে অবহিত করেছেন। কমিটি এতে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পায়নি।

এনএসসির বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আসাদ মজিদ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ আমজাদ খান নিয়াজি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

বিবৃতি অনুযায়ী, এনএসসি রাষ্ট্রদূতের পাঠানো করা ‘বার্তার বিষয়বস্তু’ পরীক্ষা করেছে। তারা কোনো বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ পায়নি। বিবৃতিতে বলা হয়, বৈঠক এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি। ’

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান তাঁর ক্ষমতাচ্যুতির পেছনে ‘বিদেশি ষড়যন্ত্র’ রয়েছে দাবি করেছেন। তিনি এক পর্যায়ে পরিস্কারভাবে যুক্তরাষ্ট্রের নামও বলেন।

সূত্র: ডন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ