রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান এ তথ্য জানিয়েছেন।

ডা. মোস্তফা জামান বলেন, এ সময় ওবায়দুল কাদেরের কথা না বলাই ভালো। আমরা চেষ্টা করছি উনার সঙ্গে কথা না বলতে দেয়ার। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে আটকানো যাচ্ছে না। প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন কোনো নেতাকর্মীকে না ঢুকতে দেয়ার জন্য।

মেডিকেল বোর্ডের কে কে আছেন জানতে চাইলে তিনি বলেন, এই মেডিকেল বোর্ডে কেউ প্রধান করা হয়নি। এক থেকে ১১ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী আছেন ১১ জন।

তিনি আরও বলেন, আমরা বলতে পারি সকালে তিনি যে অবস্থা এসেছিলেন এখন তার চেয়ে ভালো। আশা করছি, আরও ভালো হবেন।

তবে যেহেতু হার্টের বিষয় আগেও একবার কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, বাইপাস করা হয়েছে। আজকে সকালেও ওনার ব্লাড প্রেসার অনেক বেশি ছিল। এখন তিনি অবজারভেশনে রয়েছেন।

ারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ