রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

'আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নতুন করে স্কুল করা হবে। এছাড়াও আগামী মাসে (ফেব্রুয়ারি) ২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। যাদেরকে চরাঞ্চলে পোস্টিং দেওয়া হবে।’

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(পিটিআই) চত্ত্বরে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মুজিববর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে।’ এ সংক্রান্ত একটি নীতিমালা কেবিনেটে পাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম পিটিআই এর সুপারিনটেনডেন্ট উত্তম কুমার ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রেড-১ এর পরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক খোন্দকার ইকবাল হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ