রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ইশরাকের ব্যক্তিগত সেই সহকারী অস্ত্রসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের মধ্যে সংঘর্ষের সময় পিস্তল দিয়ে গুলি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্রটিও।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের একটি দল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ওয়ারী থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। যে অস্ত্রটি দিয়ে তিনি গুলি করেছিলেন, সেটিও জব্দ করা হয়েছে। আরিফুলের এই অস্ত্রের লাইসেন্স রয়েছে। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর তিনি অস্ত্রটির লাইসেন্স করেন।

গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপকমিশনার মুহা. আসাদুজ্জামান এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান।

ঘটনাটি তদন্তাধীন বিধায় ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন জানান, আরিফুল ইসলামের গ্রেপ্তারের খবরটি তিনিও শুনেছেন। তবে নিশ্চিত হতে পারেননি। দুপুরের পর থেকেই আরিফুলের ব্যবহৃত মুঠোফোনগুলো তিনি বন্ধ পাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ