রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আল্লামা আযহার আলী আনােয়ার শাহর ইন্তেকালে বেফাকের শােক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি, কওমী মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সদস্য, জামিয়া ইমদাদিয়া কিশােরগঞ্জ-এর মহাপরিচালক আল্লামা আযহার আলী আনােয়ার শাহ’র ইন্তেকালে গভীর শােক প্রকাশ করেছে বেফাক।

আজ বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস ও আল্লামা যােবায়ের আহমাদ চৌধুরী এবং সহকারী মহাসচিব মাওলানা মাহফুযুল হক ও মুফতি নূরুল আমিনসহ বেফাক নেতৃবৃন্দ গভীর শােক প্রকাশ করেন।

শােক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা আনােয়ার শাহ প্রথিতযশা হাদীস বিশারদ এবং ওলামায়ে দেওবন্দের অতন্দ্র প্রহরী ছিলেন। তিনি বাংলাদেশের কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকদের এক দরদী অভিভাবক ছিলেন।

তার ইন্তেকালে আলেম সমাজ সত্যিকারের একজন জাতীয় অভিভাবককে হারালেন। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ