সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

মুফতি তাকী উসমানীর 'ইসলাম ও রাজনীতি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম করাচিতে সাধারণ সিলেবাস ছাড়াও মাঝেমধ্যে প্রয়ােজনীয় নানান বিষয়ের উপর বিভিন্ন কোর্স অনুষ্ঠিত হয়। এই সূত্র ধরে কিছু দিন আগে অর্থব্যবস্থার উপর একটি কোর্স অনুষ্ঠিত হয়েছিল। সেই কোর্সের বক্তৃতাগুলাে শহীদ মাওলানা মুজাহিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহ সঙ্কলন করেছিলেন এবং ‘ইসলাম আওর জাদীদ মায়ীশত ও তেজারত’ নামে পুস্তকরূপে প্রকাশিত হয়েছে।

অর্থব্যবস্থা বিষয়ের সেই কোর্সে যেসব আলেম, দীনী মাদরাসাসমূহের শিক্ষক এবং মুফতী সাহেবগণ শরীক হয়েছিলেন, তাঁদেরই জোরদার আবেদন ছিল যে, একটি কোর্স রাজনীতি বিষয়ের উপরও হওয়া বাঞ্ছনীয়।

যেই কোর্সে রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক ধারণা, দুনিয়াতে প্রচলিত রাজনৈতিক নানান মতবাদ এবং বিভিন্ন শাসনতন্ত্র সম্পর্কে পরিচিতি তুলে ধরা হবে। সাথে সাথে তাতে আলােচনা থাকবে ইসলামী রাজনীতির বিবিধ মূলনীতি এবং বর্তমান যুগে সেগুলাের বাস্তব প্রয়োগ সম্পর্কে।

সুতরাং আল্লাহ তাআলার নাম নিয়ে সফর ১৪২৬ হিজরী সনে এই কোর্স অনুষ্ঠিত হয়। সেই কোর্সে অধম বুযুর্গদের নির্দেশে রাজনীতি সম্পর্কে নিজের অধ্যয়নের সারসংক্ষেপ পেশ করেছিলাম।

কোর্সটিতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে দরসে নেযামীর ছাত্র, বিভিন্ন মাদরাসার শিক্ষক এবং মুফতী উলামায়ে কেরাম শরীক হন এবং সেটি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। এই কোর্সে পেশকৃত সমস্ত বক্তৃতা রেকর্ড করা হয়েছিল।

আজই সংগ্রহ করুন...

বই: ইসলাম ও রাজনীতি "
লেখক:  শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী
মূল্য: ২৬৪
অর্ডার লিংক - http://bit.ly/38lopIW
ফোনঃ ১৬২৯৭

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ