বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

যোগ্যতা কাঠামোতে কওমি শিক্ষার স্বীকৃতি না থাকায় কওমী ছাত্র ফোরামের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত জাতীয় যোগ্যতা কাঠামোতে কওমি শিক্ষার কোনো স্বীকৃতি না থাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম। সংগঠনটি অভিযোগ করেছে যে, নতুন কাঠামোয় কওমি মাদরাসাকে ‘অস্বীকৃত’ হিসেবে দেখানো হয়েছে, যা বৈষম্যমূলক ও উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত।
 
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সভাপতি মুফতি জামিল সিদ্দিকী বলেন, কওমি সনদকে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলেও সেটি ছিল সম্পূর্ণ অকার্যকর। নতুন ঘোষিত যোগ্যতা কাঠামোর মাধ্যমে রাষ্ট্র আবারো কওমি শিক্ষাকে উপেক্ষা ও অবমাননার পথ বেছে নিয়েছে।
 
তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীরা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। সেই রক্তের প্রতি অবমাননা করেই আজ কওমি শিক্ষাকে অস্বীকৃত দেখানো হচ্ছে। শিক্ষা উপদেষ্টাসহ দায়িত্বশীলদের এই সিদ্ধান্তের জবাবদিহি করতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘যদি শিক্ষা মন্ত্রণালয় ‘মাস্টার্স সমমান’ সনদের স্বীকৃতি প্রত্যাহার করতে চায়, তা হলে সেটি প্রকাশ্যে ঘোষণা করা উচিত। পাশাপাশি এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ইন্ধন আছে কিনা, তা তদন্তের দাবি জানাচ্ছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ