বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ছাত্রদের চার দফা দাবিতে উত্তাল তামিরুল মিল্লাত মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরীক্ষার ফি কমানোসহ চার দফা দাবিতে ছাত্রদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, মাদরাসায় পরীক্ষাগুলোর ফি, আবাসন ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে শিক্ষকদের নজরে নেই। তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। সব দাবি না মানা হলে সামনের পরীক্ষা বর্জন করবো।

এদিকে বিক্ষোভের শিক্ষকদের মারধরে শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত ছিল জাতি গড়ার কারিগর। এখন তা দালালদের আখড়া হয়েছে। শিক্ষকরা এখানে ভাত ব্যবসায় নেমেছেন, কোচিং ব্যবসায় শুরু করেছেন। কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে তা না দেখে শিক্ষকরা ব্যবসায় মত্ত রয়েছেন।

তারা আরো জানান, দাবি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছিলাম, তিনি কোনো পদক্ষেপ নেননি। আমাদের পরীক্ষার ফি সাধ্যের মধ্যে নেই। ফি কমাতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ