বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন  কাতারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের হাফেজসহ ১০ জন খতমে নবুওয়াতের দাবিতে পাঁচ দফা ঘোষণা, ঢাকা অবরোধের হুঁশিয়ারি নবীজির রওজা জিয়ারতে নতুন নিয়ম, নুসুক অ্যাপে নিতে হবে অনুমতি 

কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বিভিন্ন কওমি মাদরাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমদের অংশগ্রহণে ‘কওমি মাদরাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ আলেমদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগের আদর্শনগরে সিরাজুল উলুম মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

হাজীপাড়া মাদরাসার মুঈনে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)। বিশেষ অতিথি ছিলেন মারকাযুদ দাওয়াহর সাবেক শিক্ষক ও কেরানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মাওলানা মোহাব্বত হোসাইন।

সিরাজুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সভায় বক্তব্য ও মতামত তুলে ধরেন দেওভোগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও বিশিষ্ট লেখক মাওলানা আবদুল গাফফার শাহপুরী, বাইতুল হিদায়া মাদরাসার মুহতামিম মুফতি আবদুল গণী, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা নারায়ণগঞ্জের পরিচালক মাওলানা নোমান সিদ্দিকী, দেওভোগ মাদরাসার মুহাদ্দিস মুফতি জুবায়ের আহমদ, নরসিংপুর আহমদিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সায়েম বিন আব্দুল কাদির, পাইনাদী দারুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আমীমুল ইহসান, দেওভোগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, লেখক ও গবেষক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, গেদ্দারবাজার ইসলাহুল বানাত মাদরাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, শান্তিনগর মারকাযুত তাকওয়া মাদরাসার পরিচালক মুফতি হুমায়ুন কবীর এবং মাওলানা আহসানুল্লাহ উজানবী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাসদাইর আফজাল রাজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু মুসা, চানমারি তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা শামীম আহমদ ও নায়েবে মুহতামিম মাওলানা আবদুল আওয়াল, ওয়াবদারপুর মারকাযুস সুন্নাহ মাদরাসার মুহতামিম আল-আমীন আনসারী, মাদরাসাতুল ইলহামের পরিচালক মাওলানা মহিউদ্দিন আহমদ, আলীরটেক আলম শামসুন্নাহার মাদরাসার মুহতামিম মাওলানা কাউসার হোসাইন, মাওলানা বেলাল হুসাইন, চরকাশীপুর বাহরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদুল হক, সিরাজুল উলুম মাদরাসার নাযিমে তা'লীমাত মুফতি মুঈনুল ইসলাম, আদর্শনগর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান, মাসদাইর মিফতাহুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ এবং সিরাজুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা শরীফ মাহমুদ, মুফতি তৌফিক বিন হারিছ ও মাওলানা আবু রায়হানসহ অনেকে।

মতবিনিময় সভায় কওমি মাদরাসাগুলোর বর্তমান বাস্তবতা, সমকালীন চ্যালেঞ্জ, তরুণ আলেমদের দায়িত্ব ও কর্তব্য এবং দ্বীনি শিক্ষার মানোন্নয়নে সময়োপযোগী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাদরাসা শিক্ষার বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পরিবর্তিত বাস্তবতায় তরুণ আলেমদের চিন্তা, কর্মপরিকল্পনা ও দায়িত্বশীল ভূমিকার বিষয়েও মতামত তুলে ধরা হয়।

নারায়ণগঞ্জের বিভিন্ন মাদরাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ