মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮


আগামীকাল কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামীকাল ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার—কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৩৪তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
​ 
বুধবার বাদ জোহর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এই মহাসম্মেলন চলবে। সম্মেলনে দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

​মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, পীরে কামেল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।

​সম্মেলনে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন পাকিস্তানের ​আল্লামা আওরঙ্গজেব ফারুকী,​আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী,​আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দিলওয়ার হোসাইন,
শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা হাসান জামিল,​মুফতি আনিছুর রহমান আশরাফী

আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের যথাসময়ে উপস্থিত থেকে দ্বীনি এই মহাসম্মেলন সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ