বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাতারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের হাফেজসহ ১০ জন খতমে নবুওয়াতের দাবিতে পাঁচ দফা ঘোষণা, ঢাকা অবরোধের হুঁশিয়ারি নবীজির রওজা জিয়ারতে নতুন নিয়ম, নুসুক অ্যাপে নিতে হবে অনুমতি  ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবীজির রওজা জিয়ারতে নতুন নিয়ম, নুসুক অ্যাপে নিতে হবে অনুমতি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির পবিত্র রওজা শরিফ (রিয়াজুল জান্নাহ) জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন সূচিতে নারী ও পুরুষদের জন্য পৃথক সময় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জিয়ারতের জন্য প্রবেশের অনুমতিপত্র সংগ্রহের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। 

সম্প্রতি মসজিদে নববির পরিচালনা ও তত্ত্বাবধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময়সূচি প্রকাশ করে।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন। শুক্রবার পুরুষদের জন্য রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, শনিবার থেকে বৃহস্পতিবার নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন। শুক্রবার নারীদের জন্য ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

অনুমতি নিতে হবে নুসুক অ্যাপে

রওজা শরিফে প্রবেশের জন্য দর্শনার্থীদের নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ৩৬৫ দিনে একবার এই অনুমতিপত্র নেওয়া যাবে।

তবে মসজিদে নববির আশপাশে অবস্থানরত ব্যক্তিদের ভৌগোলিক অবস্থান যাচাইয়ের মাধ্যমে তাৎক্ষণিক প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রেও ৩৬৫ দিনে একবার অনুমতিপত্র নেওয়ার নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া বয়স্ক ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ