বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির রওজা জিয়ারতে নতুন নিয়ম, নুসুক অ্যাপে নিতে হবে অনুমতি  ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ইউপি নির্বাচন শুরু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‎ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিশ্চিতে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সিইসি বলেন, মানুষ ভোটমুখী হলেই দেশে বিশৃঙ্খলা কমে যাবে।

এদিকে, এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে সিইসি জানান, এনআইডি সেবায় জিরো টলারেন্স দেখতে চায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইনডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আর দেখতে চায় না কমিশন। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি উল্লেখ করে সিইসি জানান, যথা সময়েই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের তফশিল হবে।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।‎ 

দিনব্যাপী এই কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ