শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সৌদিতে চার বাংলাদেশি হাফেজের কৃতিত্ব, সংবর্ধনা দেবে ইফা

ধুপখোলা মাঠে চলছে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় সীরাত কমিটির আয়োজনে রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে চলছে দিনব্যাপী সীরাতুন্নবী মহা সম্মেলন। আজ শুক্রবার (২১ আগস্ট,) সকাল ৮টা থেকে শুরু হওয়া ঐতিহাসিক সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করছেন। 

সম্মেলনের সভাপতিত্ব করছেন, জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন।

সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন—মুতাকাল্লিমে ইসলাম, শায়খ ইলিয়াস গুম্মান (পাকিস্তান); মুহিউসসুন্নাহ শাহ আবরারুল হক রহ, (হযরতওয়ালা হারদুঈ)-এর প্রবীণ খলিফা, শায়খ সায়্যিদ আজহার কারীম (ভারত); খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর; জামিয়া রাহমানিয়া আজিজিয়া, ঢাকার শাইখুল হাদিস, আল্লামা মুহাম্মাদ মামুনুল হক; জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস; বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, আল্লামা মুফতি আব্দুল মালেক;  ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মহাপরিচালক, মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী; মুফতি জাফর আহমাদ; মাওলানা ইমদাদুল ইসলাম; অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ; মুফতি আব্দুল্লাহ ফারুক; মুফতি আমানুল হক; আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী; মাওলানা জুনায়েদ আল হাবিব; মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী; মুফতি সাখাওয়াত হুসাইন রাজী; মুফতি আরিফ বিন হাবিব; মুফতি জসিম উদ্দিন রাহমানী; মুফতি আনিসুর রহমান আশরাফী এবং মুফতি রেজাউল করীম আবরার।

সিরাতুন্নবী মহাসম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন— মুফতি মিজানুর রহমান সাঈদ; মাওলানা রশিদ আহমাদ; মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী; মাওলানা মুজিবুর রহমান এবং মাওলানা মাযহারুল ইসলাম রাশেদী।

সিরাত সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন— মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা (এমপি); মাওলানা জিকরুল্লাহ খান; মুফতি হাবিবুল্লাহ মিসবাহ; মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান; মাওলানা মুর্শিদুল আলম; আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন; মাওলানা আব্দুল বাসেত খান; হাফেজ মাওলানা হাসান জামিল; মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী; মুফতি কেফায়েতুল্লাহ আজহারী; মাওলানা তাফাজ্জুল হক আজিজ; মুফতি ওয়ালিউল্লাহ এবং মুফতি লুৎফর রহমান ফরায়েজী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ