শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

নাটোরের সিংড়ায় পৌর জমিয়তের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নাটোরের সিংড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পৌর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখার উদ্যোগে পৌর কমিটি গঠন ও মতবিনিময় সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় মুফতি সৈয়দ মোল্লাকে সভাপতি এবং মাওলানা জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে সিংড়া পৌর জমিয়তের নতুন কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় উলামায়ে কেরাম ও দ্বীনদার ব্যক্তিরা অংশ নেন। এতে সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক ঐক্য, পরামর্শ এবং আগামী দিনের দ্বীনি ও সামাজিক খেদমতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

উপস্থিত উলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের পরামর্শ ও সহযোগিতায় নবগঠিত কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সিংড়া পৌর এলাকায় জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্বীনি ও সামাজিক খেদমতের পরিধি বাড়বে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক মুফতি সাজিদুর রহমান কাসেমী সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন।

সভা শেষে কোটমাঠ উপজেলা মসজিদের ইমাম হাফেজ আব্দুস সালামের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ