শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সৌদিতে চার বাংলাদেশি হাফেজের কৃতিত্ব, সংবর্ধনা দেবে ইফা মুসলিম উম্মাহর জাগরণে নবীজির জীবনীই মূল পথনির্দেশনা: শায়খ সুদাইস মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে শপথের ডাক পেলেন যে ৬ জন কুমিল্লার প্রসিদ্ধ আলেম মাওলানা ছাদেকুর রহমানের ইন্তেকাল ১২ মাদরাসা ছাত্র এইচআইভি পজিটিভ হওয়ার দাবি ভিত্তিহীন: নওগাঁ স্বাস্থ্য বিভাগ নাটোরের সিংড়ায় পৌর জমিয়তের নতুন কমিটি গঠন

দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘ পাঁচ দশক ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমীকে ‘আপনজন সম্মাননা-২০২৬’ প্রদান করেছে দৈনিক কুমিল্লার জমিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে দৈনিক কুমিল্লার জমিনের ধর্মীয় পাতা ‘ধর্মীয় জমিন’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘আপনজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে দ্বীনি ও নৈতিক শিক্ষা এবং মানুষের কল্যাণে দীর্ঘদিন অবদান রাখা আলেম-ওলামাদের সম্মানিত করার জন্য দৈনিক কুমিল্লার জমিনের এই আয়োজন একটি অনন্য উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের গুণী ও নিবেদিত ব্যক্তিদের মূল্যায়নের পাশাপাশি নতুন প্রজন্মও তাঁদের কর্ম ও আদর্শ সম্পর্কে জানতে পারবে। ।

আলেমদের সম্মাননা দেওয়ার মতো প্রশংসনীয় উদ্যোগে কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তাঁর বক্তব্যে বলেন, এই আয়োজনের মাধ্যমে আমাদের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, সমাজ ও মানুষের কল্যাণে অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মানিত করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে বেশ কিছু প্রস্তাবনা এসেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুব দ্রুত মুফতি শামসুল ইসলাম জিলানী, মুফতি নাঈমসহ কয়েকজন আলেমকে নিয়ে একটি কমিটি করা হবে। তাঁরা আলোচনা করে পরবর্তী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করবেন।

কুমিল্লায় যে সকল গুণী-সম্মানিত ব্যক্তি সম্মাননা পাওয়ার উপযুক্ত তাঁদের নাম প্রস্তাব করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে প্রস্তাবিত আলহাজ নুরুল হক সাহেবকেও সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে বড় পরিসরে একটি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে সম্মানিত ব্যক্তিদের ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষও অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রায় ৮০০ থেকে ৯০০ মানুষের মধ্যে অনুষ্ঠানটি সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্যকেও অনুষ্ঠানে সম্পৃক্ত করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

কুমিল্লাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা কামনা করে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, মসজিদে আলেমদের বক্তব্য মানুষ অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে। তাই খুতবা ও বয়ানের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আলেম-ওলামারা যদি এ বিষয়ে মানুষকে সচেতন করেন, তাহলে নগরীকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ সাঈদ বিন আব্দুল বারী। স্বাগত বক্তব্য দেন দৈনিক কুমিল্লার জমিনের স্টাফ রিপোর্টার রুবেল মজুমদার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, জামেয়া কাসেমুল উলূম মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা আবুল হাসান রাজাপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সভাপতি ডাক্তার মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলাইমান, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাশেম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জিহাদি।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামান উদ্দিন পাভেল, সচেতন আহলে সুন্নাত জামাত ফেডারেশনের কুমিল্লা বিভাগীয় সভাপতি মাওলানা ইলিয়াস ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল বারী রহ. ফাউন্ডেশনের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুফতি জালালুদ্দিন আশরাফি, ধর্মীয় জমিনের নিয়মিত লেখক মাওলানা লোকমান জয়পুরী, ধর্মীয় জমিনের লেখক মুফতি জোবায়ের আবেদিন, আলেখাচর বিশ্বরোড জামিয়া মাদানিয়া রওজাতুল উলূমের সিনিয়র মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রুমি, সাতরা ইমাম বুখারী জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, হাফেজ সাকিব, ক্বারি উবাইদাসহ আরও বহু ওলামা ও ধর্মীয় জমিনের লেখকেরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ