শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ মক্কা-মদিনায় জুমার নামাজ পড়াবেন যারা স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল যানজট নিয়ন্ত্রণে ঢাকার আকাশে ড্রোন নজরদারি ঈদে মিলাদুন্নবী উদযাপন থেকে বিরত থাকুন: শায়খ সুদাইস নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তের অভিনন্দন সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাতুন্নবী সা. উপলক্ষে জামেউল উলুমে দিনব্যাপী ইসলামি প্রতিযোগিতা কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি

সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় আলেমসমাজের ঐক্য ও সমন্বয় বাড়ানো, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন এলাকার আলেম, মাদরাসাশিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার এবং কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কাজ করে যাচ্ছে। এসব দাবি আরও জোরালোভাবে সামনে নিয়ে যেতে হলে তৃণমূল পর্যায়ের আলেমদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তারা বলেন, আলেমসমাজের মধ্যে পারস্পরিক ঐক্য ও সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করতে হবে।

মতবিনিময় সভায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও দাবিগুলো বাস্তবায়নে আলেমসমাজের মধ্যে ঐক্যবদ্ধ উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ