বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও গুলিসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

রোববার মধ্যরাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

 ​পরে উত্তেজিত জনতা আটককৃত ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে মালিথিয়া গ্রামের গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

 ডাকাতির প্রস্তুতিকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী একজনকে ঘেরাও করে ফেলে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতদের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন আহত হন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ​খবর পেয়ে রাতেই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহত অবস্থায় আটক ডাকাত সদস্যকে উদ্ধার করে এবং অস্ত্র ও গুলি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ