বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীর সোনাগাজী উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করানোর অভিযোগে এক শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি চরদরবেশ ইউনিয়নের আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষক। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবেশ এলাকায় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা চলাকালে আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেয়। এ সময় মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের প্রচারণায় অংশ নিতে উৎসাহ দেন। পাশাপাশি প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রকাশ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া জানান, তদন্তে শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোরভাবে তৎপর রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ