রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

জোটে যোগ দিয়েই জামায়াত আমিরের প্রশংসায় পঞ্চমুখ ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান দীর্ঘদিন ছিলেন বিএনপির জোটসঙ্গী। এবারের নির্বাচনে বনিবনা না হওয়ায় তিনি শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন। এই জোটে যোগ দিয়েই তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদকে দেখছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জামায়াত-নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ লেবার পার্টি। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা চাই ইনসাফের বাংলাদেশ। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের যে মানবিক নেতৃত্ব, তার যে কর্মকাণ্ড ও চলন-বলন, তা গোটা জাতিকে উজ্জীবিত করেছে। সেই উজ্জীবিত জাতির সাথে লেবার পার্টিও পিছনে থাকতে পারে না।’

১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইরান বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। তিনি একটি অর্থবহ পরিবর্তন চান, যার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি আরও উল্লেখ করেন, লেবার পার্টি দীর্ঘ ২০ বছর জামায়াতের সঙ্গে কাজ করেছে এবং কোনো স্বার্থ বা সুবিধার কাছে কখনো মাথা নত করেনি।

সাবেক মিত্রদের সমালোচনা করে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের চেহারায় ক্রমশ ফ্যাসিবাদের ছাপ লক্ষ্য করছি। ফ্যাসিবাদী কর্মকাণ্ডগুলো তাদের আচরণেই ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও আলতাফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনসহ জোটের শরিক দলের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ