বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

ফরিদপুরের বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে ট্রাকচালক নবীন শেখ (২২), সহযোগী রাশেদ (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও তার সহযোগী নিহত হন। ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান বলেন, বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই বাসের যাত্রী। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ