রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ঝিনাইদহে ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধারকৃত ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ন কবীর ও বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আহসান হাবিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।

মাদকদ্রব্য ধ্বংস কার‌্যক্রমে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের নেতৃবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল ২৫ হাজার ৮১৩ বোতল, বিদেশি মদ ৩৮ হাজার ৯৮০ বোতল, গাঁজা ১৩০ কেজি, ইয়াবা ৬৫ হাজার ১৭৪ পিস, হেরোইন ৩৭ কেজি, কোকেন ৭৯ কেজি, ক্রিস্টাল ম্যাথ (আইস) ৭ কেজি, এলএসডি ২৯ বোতল, ভায়াগ্রা ট্যাবলেট ২১ হাজার ৩১৬ পিস, ট্যাপেন্টাল ট্যাবলেট ৩০ হাজার ৭০ পিস, ভারতীয় নিষিদ্ধ ঔষুধ ওষুধ ৯ হাজার ৮৪৫ পিস, বাংলাদেশি ওষুধ ৯ হাজার ৯৬০ পিস।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১১৯ কোটি ৬৪ লাখ টাকা।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি। তিনি আরও বলেন, সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। এই মাদকদ্রব্য ধ্বংসের মাধ্যমে সমাজে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সচেতন করা বিজিবির অন্যতম উদ্দেশ্য।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ