সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়।

এর আগের দিন, শুক্রবার রাত ১০টায় সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি আবাসিক হল ও শহীদ মিনার এলাকা ঘুরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

সমাবেশে সংগঠনটির মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, “একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করার মধ্য দিয়ে নৃশংসতা ও চাঁদাবাজির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। নতুন বাংলাদেশে এ ধরনের বর্বরতা আমরা মেনে নেবো না।

ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক সাফায়েত মীর বলেন,
“আমরা জুলুম, খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে আগে যেমন আন্দোলন করেছি, এখনো করবো। যারা পুরনো ফ্যাসিবাদী রাজনীতিকে ফিরিয়ে আনতে চায়, তাদের একই পরিণতি হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন,
“আমরা সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একইসাথে চাঁদপুরে এক ইমাম ও খুলনায় যুবদল নেতাকে হত্যার বিচারও চাই। বিএনপি ও ছাত্রদল সবসময় বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার রয়েছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ