রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

হেফাজতে ইসলামের তিন পদে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তিনটি পদে রদবদল করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় খাস কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় এই মিটিং অনুষ্ঠিত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমীকে যুগ্ম মহাসচিব করা হয়েছে।

একইসঙ্গে সহ-অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইনকে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীনকে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মহাসচিব মাওলানা সাজিবদুর রহমান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতা উল্লাহ আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ