রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

মহাসমাবেশ বাস্তবায়নে জরুরি বৈঠকে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচ দফা দাবিতে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই কর্মসূচি বাস্তবায়নে সংগঠনটির নেতারা দেশজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।এবার রাজধানীর মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসায় জরুরি বৈঠকে বসেছেন হেফাজত নেতারা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এই বৈঠক শুরু হয়।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকাস্থ সম্মানিত দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং আহুত ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এই জরুরি মিটিংয়ে উপস্থিত রয়েছেন।

এর আগে গতকাল হেফাজতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ৯ ঘটিকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সকল হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের’ দাবিতে- হেফাজতে ইসলাম বাংলাদেশ এক মহাসমাবেশ করতে যাচ্ছে।

উক্ত মহাসমাবেশের সার্বিক প্রস্তুতিসহ সকল বিষয়াদি অবহিত করার লক্ষ্যে মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁও মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ