বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বানিয়াচংয়ে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ

উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উফশী আউশ আবাদের প্রতি আগ্রহী করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করে বানিয়াচংয়ে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান এবং বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে আউশ আবাদের উপযোগী এলাকা চিহ্নিত করে মোট ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উন্নতমানের আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

প্রণোদনা হিসেবে পাওয়া এসব কৃষি উপকরণ কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ