রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

লাখো তরুণের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন এবার বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করছে। সংস্থাটি ৪৫ হাজার বর্গফুট বিশিষ্ট একটি বিশাল শেড নির্মাণ করছে। সেখানে লাখো তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

রোববার (১৩ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে নির্মাণাধীন শেডের ছবি শেয়ার করে এসব তথ্য জানায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, বর্তমানে এই শেডে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন কোর্স, জুতা শিল্পে উদ্যোক্তা কোর্স ও ড্রাইভিং কোর্স চালু আছে। শিগগিরই এখানে চালু হবে ইলেকট্রিক ট্রেনিং, প্লাম্বিং, রাজমিস্ত্রি, রড বাইন্ডিং, টাইলস ফিটিং, পেইন্টিং, গার্ডেনিং এবং স্ট্রিট ফুড বিষয়ক প্রশিক্ষণ কোর্স। সংস্থাটি জানায়, তবে এটা ভাড়া নেওয়া জমির ওপর নির্মিত অস্থায়ী শেড। আল্লাহর অনুগ্রহ এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় নিজস্ব জমির ওপর আমরা স্বপ্নের এই প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখান থেকে প্রতি বছর লাখো তরুণের কারিগরি ট্রেনিং ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বিশিষ্ট দাঈ ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

তিনি ২০১৮ সালে সেবামূলক প্রতিষ্ঠানটির সূচনা করেন। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি। ইতোমধ্যে নানা কল্যাণমূলক কাজের মাধ্যমে ব্যাপক আস্থা কুড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ