বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

 মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবদলের ২ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এজাহারভুক্ত আসামিকে ছাড়িয়ে নিতে চাওয়া ও পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার দুজন হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।


সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিংগাইর থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এ সময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে রাতেই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হয়।


সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি এবং মদপানের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ