বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায়, এসআইসহ আহত দুইজন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটিরত পুলিশের গাড়িতে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় এসআইসহ আহত দুইজন

আজ দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকল শনিবার দিবাগত রাত ৪টার দিকে মহাসড়কের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ ও গাড়িচালক মো. দিদার।

ওসি আমিনুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ৪টার দিকে এসআই বিজন বাড়ৈ ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় টহল ডিউটিতে ছিলেন। এ সময় তেতৈতলা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এসময় পুলিশের গাড়িটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। এতে এসআই বিজন বাড়ৈ ও চালক মো. দিদার আহত হন।

আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অফিসার এবং ফোর্স অল্পের জন্য রক্ষা পেয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ