শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

সচিবালয়ে আগুন: নয়নের রংপুরের বাড়িতে মাতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুরে চলছে মাতম।

নিহত সোহানুর জামান নয়ন মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। প্রায় দুবছর আগে ফায়ার ফাইটার পদে যোগদান করেন। ২১ দিনের প্রশিক্ষণের জন্য ঢাকায় যান তিনি। সেখানে প্রশিক্ষণে থাকা অবস্থায় বুধবার রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস টিমে আগুন নিয়ন্ত্রণের কাজে যান তিনি। সচিবালয়ের মূল ফটকের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

নয়নের মা নার্গিস বেগম বিলাপ করে বলেন, তার ছেলে বলেছিল বিএ পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিতে প্রমোশন পাবে। তখন তাদের সংসারে আর অভাব থাকবে না।

একমাত্র ছেলেকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে আক্তারুজ্জামান বলেন, আমাদের ছেড়ে চলে গেল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ