রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল চা দোকানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম আলোকদিয়া গ্রামের হাসান শিকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে বাড়ির পাশে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল হান্নান জানান, চা দোকানি কোহিনুর বেগম রেল লাইন অতিক্রম করছিলেন। একই সময়ে ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। স্বজনরা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সংবাদ পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ