বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভোলায় মাদরাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলায় মাদরাসার ছাঁদ থেকে পাইপ বেয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে সুলাইমান ইসলাম মিনহাজ (৭) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ভোলা শহরের উকিলপাড়ার জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রতনপুর গ্রামের ফরাজি বাড়ির মৃত সামসুদ্দিনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে মিনহাজ ছিলো সবার ছোট। সে ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্বজনরা জানান, ২ মাস আগে জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া (গোরস্থান) মাদরাসায় ভর্তি করানো হয় মিনহাজকে। ভর্তির পর থেকেই আবাসিক শিক্ষার্থী হিসেবে মাদরাসায় থেকে পড়াশোনা করতো। শিক্ষকদের না জানিয়ে একাধিকবার পালিয়ে যায় মিনহাজ। বৃহস্পতিবার ফজরের নামাজের পর মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে মৃত্যু হয় তার।

এদিকে নিহতের মা নাজমা বেগম, বিষয়টি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বলে জানান। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাছনাইন পারভেজ জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ