রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

‘প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান স্মারকগ্রন্থ’ প্রণয়নে আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত আলেম রাজনীতিবিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহ.-এর ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ করার উদ্যোগ নিয়েছেন তার ছাত্র ও ভক্ত-অনুরাগীরা। এটি প্রণয়নে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর হোটেল ফরচুন গার্ডেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের আবনা, ফুযালা ও মুহিব্বিনদের উপস্থিতিতে এক জমায়েত অনুষ্ঠিত হয়।

জামেয়ার ফুযালা মাওলানা নূর উদ্দীন আহমদের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং স্মারকের প্রস্তাবিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রিন্সিপাল রহ.-এর বড় সাহেবজাদা মাওলামা সামিউর রহমান মুসা।

প্রস্তাবিত আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করার পরে উপস্থিত সবাই এতে সম্মতি জ্ঞাপন করেন। প্রস্তাবিত ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হচ্ছে-

আহ্বায়ক: মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জী; যুগ্ম আহ্বায়ক: মাওলানা নূর উদ্দীন, গোলাপগঞ্জ; মাওলানা মাহমুদ শুয়াইব, সিলেট; মাওলানা জলিল আহমদ, সুনামগঞ্জী; মাওলানা জিলাল আহমদ, সিলেট: মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ; মাওলানা সাহল আল রাজী চৌধুরী, সিলেট; সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ; মাওলানা হাবীবুর রহমান শামীম, মৌলভীবাজার; সদস্য সচিব মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট।

অনুষ্ঠানে স্মারকগ্রন্থ প্রণয়ন ও প্রিন্সিপাল রহ.কে নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও বক্তব্য দেন মাওলানা আব্দুল জলিল, মাওলানা মাহমুদ শোয়াইব, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা জিলাল আহমদ, মাওলানা মু'তাসিম বিল্লাহ জালালী, মাওলানা আফতাব উদ্দীন নোমানী, মাওলানা শিহাবুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমদ মিসবাহ প্রমুখ।

সভায় স্মারকসংক্রান্ত উপস্থিত সকলের উন্মুক্ত পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষে সভাপতি মাওলানা নূর উদ্দীনের নাসীহা ও আগামী ১৭ জানুয়ারি বেলা ১১টায় পরবর্তী বৈঠকের সিদ্ধান্তে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ