রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহেদ হোসেন (৩৫) একই গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জাহেদের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যায়। এ জন্য প্রতিবেশী ইউসুফ আলীর মোটর নিয়ে আসে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের জমিতে পানি দেওয়ার জন্য মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ