বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

১৩ বান্ডেল জাল ডলার-টাকা জব্দ, গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বিপুল সংখ্যক জাল ডলার ও টাকা জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে কবির উদ্দিন (৫১) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এসময় মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) নামে আরেক প্রতারক পালিয়ে যায়।

মঙ্গলবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এর আগে সোমবার রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামে অভিযান চালিয়ে এসব জাল ডলার ও টাকা জব্দ করা হয়। 

জানা যায়, অভিযানে ১৩ বান্ডেল (এক লাখ ৩০ হাজার) জাল ডলার, ২৫০টি এক হাজার (আড়াই লাখ) জাল টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গোপন সংবাদে যৌথবাহিনী অভিযান চালিয়ে জাল ডলার ও টাকাসহ আটক করে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ