রংপুর ব্যুরো
‘আওয়ামী লীগ ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমরা এমন এক দেশ চাই। যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না। দুর্নীতি-টেন্ডারবাজি থাকবে না। সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে। যে দেশে আমার মায়েরা ইজ্জতের নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করবে। আমরা জোর করে নারীকে বোরকা পরাব না। এ সমাজে অনেক অমুসলিমও আছে। মুসলমানদের মধ্যে যারা পর্দা করবে না তাদের আমরা বোঝাব। আমরা মেজরিটি-মাইনরিটির পার্থক্য মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই। আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই।’ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার বিকালে রংপুরের মিঠাপুকুর ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিঠাপুকুর উপজেলা জামায়াত এ পথসভার আয়োজন করে।
জামায়াত আমির বলেন, আমরা এমন একটা দেশ চাই যাকে আর কেউ ভাগ করতে পারবে না। সংখ্যালঘু-সংখ্যাগুরু এই সব নোংরামি করে জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করতে পারবে না।