রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ, তাবলিগী  সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধনে নওগাঁ শহরের সরিষা হাটির মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুইপাশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২ হাজার তাবলিগী জনতার উপস্থিতিতে রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় চারজন শহীদ ও শতাধিক আহত হওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। একই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি ও সাদপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে মাওলানা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি ওলিইল্লাহ সিদ্দিক, মাওলানা মুফতি ফিরোজ আহমেদ, মাওলানা জামিল হোসেন, মাওলানা রেদওয়ানুল্লাহ, মাওলানা হারুনও হাফিজুর রহমানসহ অন্যরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ