বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ সুপার।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্স হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনর করা হয়।

বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ শাহিনুর আলম খান, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর, মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থেকে আগত পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়ে থাকে ফরিদপুর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা দেওয়ার এ অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ সুপার ফরিদপুর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ