রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মোমিপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- মোমিনপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোহম্মদ আলী (৩০), মুসলেম উদ্দিনের ছেলে রানা (২৩), মফিজ উদ্দিনের ছেলে লালু (৪০), আসকান আলরি ছেলে রিগ্যাল (৩০), রবিউল (৪০) ও আশিক আলী (২৭), লেদু প্রামানিকের ছেলে মুস্তাহাব (৬৫) এবং জামাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৭), আসামপাড়া গ্রামের নাজমুলের ছেলে শাওন (১৮), শাহীন হোসেনের ছেলে ইয়াছিন আলী (২২), মুসলেম উদ্দিনের ছেলে জীবন (১৭) ও আজিজ মিয়ার ছেলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির মিয়া (৪৫)।

স্থানীয়রা জানায়, বিকালে নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর স্কুল মাঠে বিএনপির বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যাওয়া নিয়ে উপজেলার মোমিনপুর গ্রামের জাকির সমর্থকদের সঙ্গে আসামপাড়া গ্রামের খলিলের বিরোধ বাধে। এর জের ধরে রাত ৮টার দিকে উভয় পক্ষ মোমিপুর বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আহতরা সবাই বিএনপির কর্মী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ