রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

সাদপন্থীদের কার্যক্রম বন্ধ  ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জ গজারিয়ায় সাদপন্থীদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা  ও ইজতেমায় নৃশংস হত্যাকাণ্ডের  বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গজারিয়া উপজেলার  সর্বস্তরের তাওহিদী জনতা।

বৃহস্পতিবার বেলা ১২ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসষ্টান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত  হয়।

আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাসান ফারুকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ আমানুল্লাহ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আহাম্মদুল্লাহ, মাওলানা বেলাল হোসেন, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আল-আমিন সরকার, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সাইফি, মাওলানা নাজমুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাদপন্থীরা সন্ত্রাসী, তাদেরকে নিষিদ্ধ করা হোক। তারা বাংলাদেশে মুসলমান পরিচয়ে বসবাস করতে পারবে না। তারা একটি জঙ্গি সংগঠন। গজারিয়ায় তাদের কোন মারকাজ থাকতে পারবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ