রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

ময়মনসিংহে জামিয়া গাফুরিয়ার ৭৪ তম সম্মেলন ১৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ-এর খতমে কুরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষ্যে ৭৪তম ইসলামী সম্মেলন আগামী ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন জামিয়ার ময়দানে বাদ যুহর হতে পরদিন (১৯ ডিসেম্বর) সকাল ৮ টা পর্যন্ত চলবে এই সম্মেলন।

বয়ান রাখবেন দেশ বরেণ্য উলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ।

মাদরাসাটির সভাপতি আলহাজ্ব লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সাধারণ সম্পাদক, আলহাজ্ব আক্কাছ আলী ভূঁইয়া ও মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী দ্বীনি এ সম্মেলনে অংশ নিতে ধর্মপ্রাণ সকল মুসলমানদের দাওয়াত করেছেন।

উল্লেখ্য, সম্মেলনে দূরবর্তী মেহমানদের যাতায়াতের জন্য যানবাহন সংরক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ