রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কার মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে প্রবেশপথগুলোতে বিশেষ জুতার ব্যাগ সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে মুসল্লিরা মসজিদে প্রবেশের আগে নিজেদের জুতা নিরাপদে ব্যাগে রাখতে পারবেন। এতে ইবাদত ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সময় জুতা হারানো বা খুঁজে পেতে ভোগান্তির আশঙ্কা কমবে।

মসজিদুল হারামে আসা মুসল্লিদের স্বাচ্ছন্দ্য বাড়ানো এবং তাদের ইবাদত নির্বিঘ্ন করতে এ সেবা চালু করা হয়েছে। বিশেষ করে ভিড়ের সময় জুতা রাখার স্থান খুঁজে পাওয়া কিংবা নামাজ শেষে নিজের জুতা শনাক্ত করার ক্ষেত্রে অনেককে সমস্যায় পড়তে হয়। নির্দিষ্ট ব্যাগে জুতা সংরক্ষণের ব্যবস্থা থাকায় এ ধরনের বিড়ম্বনা কমবে বলে আশা করা হচ্ছে।

ব্যবস্থাটির ফলে মুসল্লিরা জুতা নির্দিষ্ট স্থানে রেখে আসার পরিবর্তে ব্যাগে সংরক্ষণ করে নিজেদের সঙ্গে রাখতে পারবেন। এতে দীর্ঘ সময় মসজিদুল হারামে অবস্থান, নামাজ আদায় কিংবা তাওয়াফসহ বিভিন্ন ইবাদত পালনের সময় জুতা নিয়ে দুশ্চিন্তা কমবে।

মসজিদুল হারামে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও ওমরাহ পালনকারী আসেন। বিশেষ করে হজ ও ওমরাহর মৌসুমে মুসল্লিদের চাপ বেড়ে যায়। এ সময় জুতা সংরক্ষণ ও পরে তা খুঁজে পাওয়া অনেকের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন এ সেবা সেই ভোগান্তি কমাতে সহায়ক হবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ