নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সুবিধার্থে বিশেষ ছাড় ও সাশ্রয়ী মূল্যে পরীক্ষা-নিরীক্ষার প্যাকেজ ঘোষণা করেছে রাজধানীর খিদমাহ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড। প্রতিষ্ঠানটির ঘোষণায় বলা হয়েছে, হজযাত্রীরা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাবেন। পাশাপাশি সরকার নির্ধারিত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন মাত্র ৯০০ টাকায়।
হাসপাতালটির প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯০০ টাকার প্যাকেজে সাত ধরনের পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো—ইউরিন আর/এম/ই, বুকের এক্স-রে (পি/এ ভিউ), র্যান্ডম ব্লাড সুগার, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং এবং ইসিজি।
হজযাত্রীরা এ সেবা সম্পর্কে বিস্তারিত জানতে হাসপাতালটির হটলাইন নম্বর ০৯৬ ০৬০৬ ৩০৩০-এ যোগাযোগ করতে পারবেন। এ ক্ষেত্রে এক্সটেনশন নম্বর ১৪৯ ও ১৫০ ব্যবহার করতে বলা হয়েছে।
খিদমাহ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ঠিকানা সি-২৮৭/২-৩, খিলগাঁও বিশ্বরোড, ঢাকা-১২১৯।
এসএইচ/