রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ

বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শিশু, কিশোর ও তরুণদের ভোরে ঘুম থেকে উঠে জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করতে শুরু হওয়া ‘রিজালুল ফজর’ উদ্যোগ আলজেরিয়া ছাড়িয়ে এখন আরব বিশ্ব, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। গত নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের দলবদ্ধভাবে মসজিদে যাওয়ার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর উদ্যোগটি আন্তর্জাতিক আলোচনায় আসে।

প্রতিবেদন অনুযায়ী, এই ধারার অন্যতম আলোচিত সূচনা হয়েছিল পূর্ব আলজেরিয়ার বোর্জ বু আরেরিজ প্রদেশের আবু বকর সিদ্দিক মসজিদসংলগ্ন কোরআন শিক্ষাকেন্দ্রে। সেখানকার শিক্ষক ওমর ইসাওয়ি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় চার বছর আগে তিনি শিশুদের জন্য মসজিদকে আনন্দময় ও শিক্ষণীয় স্থানে পরিণত করতে এই উদ্যোগ নেন। নামাজের পাশাপাশি শিশুদের সকালের নাশতা পরিবেশন, নিয়মিত উপস্থিতদের পুরস্কৃত করা এবং খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে এতে যুক্ত করা হয়।

আলজেরিয়ার অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে অনুরূপ কর্মসূচি শুরু হয়েছে। জর্ডানে ‘নাশামা আল-ফজর’ নামে শুরু হওয়া উদ্যোগটি পরিবারের অংশগ্রহণে বিস্তৃত হয়ে মেয়েদের জন্য ‘নাশমিয়াত আল-ফজর’ নামেও পরিচালিত হচ্ছে। গত ২৭ নভেম্বর শুক্রবার ভোরে উত্তর জর্ডানের ইরবিদে ইয়ারমুক বিশ্ববিদ্যালয়ের শেখ নূহ আল-কুদাহ মসজিদে এ কর্মসূচির আওতায় শিশু-কিশোর ও মুসল্লিদের জমায়েত অনুষ্ঠিত হয়।

মরক্কোর সংবাদমাধ্যম হেসপ্রেস জানিয়েছে, দেশটিতে ‘ফুরসান আল-ফজর’ নামে শিশুদের দলবদ্ধভাবে মসজিদে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে। মিশরে একই উদ্যোগ পরিচিতি পেয়েছে ‘রিজালাতুল ফজর’ নামে। এছাড়া কাতার, ইরাক, সিরিয়া, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ওমান, সুদান, লিবিয়া, লেবানন ও গাজা উপত্যকায় এর বিস্তার ঘটেছে। আরব অঞ্চলের বাইরে তুরস্ক, ভারত ও ইথিওপিয়াতেও এ উদ্যোগে সাড়া দেখা গেছে।

উদ্যোগটির প্রশংসা করে ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল-খালিলি বলেছেন, শিশু ও কিশোরদের জামাতে ফজরের নামাজে আগ্রহ উম্মাহর জন্য কল্যাণের বার্তা বহন করে। তিনি এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নও উদ্যোগটিকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনের গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে উল্লেখ করে তা মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, লেবাননের সাইদা শহরে ৩০টিরও বেশি মসজিদের তরুণ ও প্রতিনিধিরা এ উদ্যোগে যুক্ত হওয়ার পর এর ঢেউ তুরস্কের ইস্তাম্বুলেও পৌঁছেছে।

অন্যদিকে, উদ্যোগটির পরিচালন পদ্ধতি ও আনুষঙ্গিক আয়োজন নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। ধর্মীয় বক্তা আব্দুল আজিজ আল-রাইস এবং সালেম আল-তাউইলসহ কয়েকজন কিছু অনুশীলন নিয়ে আপত্তি তুলে শরিয়াহ ও শিক্ষাগত নীতিমালা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন। পাশাপাশি ভোরের নির্জন সময়ে শিশুদের বাইরে বের হওয়ার নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের উপযোগিতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

সমালোচনার জবাবে উদ্যোগের সমর্থকেরা দাবি করেছেন, শিশুদের অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং অভিভাবক ও শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানেই সবকিছু পরিচালিত হয়। তাঁদের ভাষ্য, কেবল মুসল্লির সংখ্যা বাড়ানো নয়, বরং শৈশব থেকেই মসজিদের সঙ্গে নতুন প্রজন্মের স্থায়ী ও সুস্থ সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ