রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন

৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আমিরে হেফাজতের আহ্বানে প্রস্তাবিত সাত দলীয় ঐক্য বাস্তবায়িত না হলে আগামী জাতীয় নির্বাচনে নিজস্ব অবস্থান থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। একই সঙ্গে হাফেজ্জী হুজুর (রহ.)-এর আদর্শ ও নীতিতে অটল থেকে কোনো অন্যায়ের সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ তিনি এসব কথা বলেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত সম্মেলন চলে।

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব ইউসুফ সাদেক হক্কানীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, রাজনীতিতে সম্পৃক্ত হলেও তাযকিয়া ও ইত্তেবায়ে সুন্নত থেকে বিচ্যুত হওয়া যাবে না। দুর্নীতি প্রতিরোধে আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কওমি মাদ্রাসা ইলমে ওহীর সংরক্ষক। তাই সেকুলার রাজনীতি, আকাইদের প্রশ্নে আপস এবং বিপরীত মতাদর্শের সঙ্গে আঁতাতের বিরোধিতা করতে হবে। তিনি দ্বীনি আদর্শের ভিত্তিতে রাজনীতি পরিচালনার আহ্বান জানান।

মাওলানা সাখাওয়াত হোসেন রাজী বলেন, ২০২৪ সালের পর কুরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কতটা বাস্তবায়িত হয়েছে, সে প্রশ্ন রয়েছে। হাফেজ্জী হুজুর (রহ.)-এর দর্শনের আলোকে প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি খেলাফত ব্যবস্থা এবং কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার ধারণাকে সামনে আনার আহ্বান জানান তিনি।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ