নিজস্ব প্রতিবেদক
প্রতিটি মাদরাসা ও খানকার অধীনে একটি করে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি। তিনি বলেছেন, যারা পূর্ণাঙ্গ দীনি শিক্ষা গ্রহণ করতে চান না, তাদের সন্তানরা এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও দীনের প্রয়োজনীয় জ্ঞান অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি ব্যবসায়ী ও দিনমজুরদের জন্য বিশেষ ধর্মীয় শিক্ষাকোর্স চালুরও পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টার মাদরাসা মসজিদে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বয়ানে তিনি এসব কথা