নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর)। তিন দিনব্যাপী এ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত বা সম্মাননা পাগড়ি পরানো হবে। এ উপলক্ষে রাজধানীর ধুপখোলা মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, গবেষক ও গুণীজনের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে সম্মেলনস্থল।
২৩, ২৪ ও ২৫ নভেম্বর—তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করেছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। প্রায় আট একর বিস্তৃত ধুপখোলা মাঠে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের মূল মঞ্চ, প্যান্ডেল, অতিথিদের অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্