বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভরিতে সোনার দাম বাড়ল ১ হাজার ৫০ টাকা মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন, নিহত ৩০ হারামাইনের এ সপ্তাহের খতিব ফয়সাল গাজ্জাবি ও আবদুল্লাহ বুয়াইজান ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত মুফতি রুহুল আমিনের মুক্তি চেয়ে সরকারের প্রতি পীর সাহেব দেওনার আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের সাবেক নেতা মাওলানা তাহের মাযাহিরীর ইন্তেকাল চিল্লা ও সাল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা সাহারানপুরের শায়খুল হাদিসের দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন মাওলানা সাদের ভ্রান্তি সম্পর্কে সতর্ক করা আলেমদের দায়িত্ব: মুফতি আবদুল্লাহ মারুফি বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস

ভরিতে সোনার দাম বাড়ল ১ হাজার ৫০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে করে ভালো মানের সোনার ভরি বেড়ে ১ লাখ ৯৭ হাজার টাকায় উঠেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। বুধবার এ দাম ছিল এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ