বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পালিয়ে বিয়ে করেও শেষ রক্ষা হলো না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

এইচএসসি পাস করা তরুণী প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন তার এক নিকটাত্মীয়কে। কিন্তু ওই তরুণীর বাবা এ বিয়ে মানতে নারাজ। তাই তিনি মেয়ের জামাতাসহ ওই পরিবারের ৪ জনকে অভিযুক্ত করে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মেয়েকে অপহরণের অভিযোগ দাখিল করেন। আদালত ভিকটিমকে উদ্ধারপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করে।

পরবর্তীতে পুলিশি ঝামেলা এড়াতে স্বামীকে নিয়ে নিরুদ্দেশ হন ওই তরুণী। কিন্তু পালিয়ে আর কত দিন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছায় হাজির হন নকলা থানায়।

ঘটনাটি শেরপুরের নকলা উপজেলা গণপদ্দী ইউনিয়নের পিপড়ীকান্দি গ্রামের।

ওই তরুণী বলেন, আমি প্রাপ্তবয়স্কা। কেউ আমাকে অপহরণ করেনি। আমি একজনকে ভালবেসে নিজ ইচ্ছায় তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করছি।

এ ব্যাপারে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার মেয়েটি নিজ ইচ্ছায় থানায় হাজির হন। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ