বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩৮ মেশিন জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিরিধি

ফেনীর মুহুরি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে বিজিবি-পুলিশের যৌথ বাহিনী। সোমবার দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন জেলার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। ভারত সীমান্তবর্তী নদীটির প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়। এসময় বালু লুটের কাজে ব্যবহৃত প্রায় ৩৮টি অবৈধ মেশিন জব্দ করা হয়।

অভিযানে আরও অংশ নেন, স্থানীয় বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরশুরাম থানার ওসি মো. আবদুল হাকিম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফেনীস্থ-৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, জেলার যে কোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ